Bangladehs ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ নতুন বিধিমালা কার্যকর হলেও এখনই কাটছে না আইপিও খরা ভাঙ্গুড়ায় পুকুরের কাদামাটি থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার বিরামপুরে প্রকাশ্যে মাদক বাণিজ্য, যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক আবারো ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন বাংলাদেশিরা প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া

সরকারকেই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল

সময়ের কন্ঠ সংবাদদাতা
  • আপডেট টাইম : ১০:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ৪০৫ ০০০.০০.বার

দেশের বর্তমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। এ দেশের মানুষ কখনো পরাজয় বরণ করেনি এবং করবেও না।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশ আমাদের এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা বিভিন্ন দল করতে পারি, মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিষয়ে– সবার আগে বাংলাদেশ।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যা হওয়ার হয়ে গেছে। সমস্যাগুলো সমাধান করেন। যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে এগোতে পারি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। কিন্তু নিজেরা যে সমস্যা তৈরি করেছেন তা থেকে বেরিয়ে আসতে হবে।

Tag :

সরকারকেই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল

আপডেট টাইম : ১০:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫