Bangladehs ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ নতুন বিধিমালা কার্যকর হলেও এখনই কাটছে না আইপিও খরা ভাঙ্গুড়ায় পুকুরের কাদামাটি থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার বিরামপুরে প্রকাশ্যে মাদক বাণিজ্য, যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক আবারো ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন বাংলাদেশিরা প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া

হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৫:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২৪৯ ০০০.০০.বার

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, গত ৩০ জুন একই অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তদন্ত প্রতিবেদনে, নাবিলকে আজীবন বহিষ্কারের সুপারিশ করে তদন্ত কমিটি। পরবর্তীতে ডিসিপ্লিনারি বোর্ড এই সুপারিশ বহাল রেখে সিন্ডিকেটে প্রেরণ করে। এরপর ৫ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটে তাকে আজীবন বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জুন তৌফিক ইসলাম নাবিলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যসহ একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

Tag :

হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

আপডেট টাইম : ০৫:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫