Bangladehs ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ নতুন বিধিমালা কার্যকর হলেও এখনই কাটছে না আইপিও খরা ভাঙ্গুড়ায় পুকুরের কাদামাটি থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার বিরামপুরে প্রকাশ্যে মাদক বাণিজ্য, যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক আবারো ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন বাংলাদেশিরা প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট অবরোধ, তীব্র যানজট

সময়ের কন্ঠ সংবাদদাতা
  • আপডেট টাইম : ১২:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৪ ০০০.০০.বার

ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা ঢাকার ফার্মগেট মোড় অবরোধ করেছে।

কলেজের মূল ফটকের সামনে গিয়ে প্রথমে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করে, এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের অবস্থার অবনতি হলে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ ডিসেম্বর) সে মারা যায়।

শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, “পুলিশ চেষ্টা করছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।”

তিনি জানান, কলেজের প্রধান শিক্ষিকা ঘটনাস্থলে আসছেন এবং “বুধবার প্রধান শিক্ষিকার দেওয়া বিবৃতিতে অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা আজকের কর্মসূচিতে নেমেছে।

Tag :

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট অবরোধ, তীব্র যানজট

আপডেট টাইম : ১২:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫