Bangladehs ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ নতুন বিধিমালা কার্যকর হলেও এখনই কাটছে না আইপিও খরা ভাঙ্গুড়ায় পুকুরের কাদামাটি থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার বিরামপুরে প্রকাশ্যে মাদক বাণিজ্য, যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক আবারো ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন বাংলাদেশিরা প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া

কাতারে গ্যাস স্থাপনায় হামলা, সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশসহ যেসব দেশ

আন্তর্জাতিক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৫:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ১৫ ০০০.০০.বার

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হওয়ায় পাকিস্তান, বাংলাদেশ ও ভারত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছে।

এ দেশগুলোর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপ্তানি করা হয়।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর মতে, পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানির যথাক্রমে ৯৯ শতাংশ ও ৭০ শতাংশ পায় কাতার থেকে।

অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘এসঅ্যান্ডপি গ্লোবাল’-এর তথ্য অনুযায়ী, ভারত তাদের এলএনজি চাহিদার ৪০ শতাংশের বেশি কাতার থেকে সংগ্রহ করে।

রাস লাফান স্থাপনার পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে।

Tag :

কাতারে গ্যাস স্থাপনায় হামলা, সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশসহ যেসব দেশ

আপডেট টাইম : ০৫:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬