Bangladehs ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ নতুন বিধিমালা কার্যকর হলেও এখনই কাটছে না আইপিও খরা ভাঙ্গুড়ায় পুকুরের কাদামাটি থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার বিরামপুরে প্রকাশ্যে মাদক বাণিজ্য, যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক আবারো ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন বাংলাদেশিরা প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৭:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৬০ ০০০.০০.বার

ছবি: সংগৃহীত।
বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে এবং পরদিন শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

এর আগে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আর আগামী শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে গতকাল বুধবার সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) জানায়, দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে আফগানিস্তান, মালি ও নাইজারে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

Tag :

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

আপডেট টাইম : ০৭:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬