Bangladehs ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ নতুন বিধিমালা কার্যকর হলেও এখনই কাটছে না আইপিও খরা ভাঙ্গুড়ায় পুকুরের কাদামাটি থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার বিরামপুরে প্রকাশ্যে মাদক বাণিজ্য, যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক আবারো ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন বাংলাদেশিরা প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / ১১ ০০০.০০.বার

প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। গত কয়েকদিন ধরে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে উপচেপড়া ভিড় ছিলো, সে তুলনায় শুক্রবার ভিড় কিছুটা কম।

কেউ পরিবার পরিজন নিয়ে বাড়ি যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছে। ঘরমুখো মানুষের অভিযোগ, তাদের কাছ থেকে আজকেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

কর্মজীবী ও সাধারণ মানুষ পরিবারসহ গ্রামের বাড়ি যাওয়ায় মিরপুর, ফার্মগেট, শাহবাগ ও মতিঝিলসহ পুরো শহর জনশূন্য হয়ে পড়ছে। অনেক রাস্তাই বেশ ফাঁকা। বাস চলছে কম, সিএনজি ও অটোরিকশাও তুলনামূলকভাবে কম চলছে দেখা গেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেছেন, মহাসড়কে যানবাহনের চাপ খুব কম। ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।

এদিকে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের টহল লক্ষ্য করা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।

Tag :

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা

আপডেট টাইম : ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬