জামালপুরে আওয়ামীলীগের ১৯ নেতাকর্মী কারাগারে
- আপডেট টাইম : ০৯:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ৩৯ ০০০.০০.বার

জামালপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরের আওয়ামীলীগের ২৯ নেতাকর্মী বিশেষ ক্ষমতা আইনের আসামী আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে জামিন নামঞ্জুর করেন মাদারগঞ্জ আমলী আদালতের বিচারক রোমানা আক্তার।
আসামীরা হলেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হযরত আলী হিলারী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়াও অন্যান্য কর্মীরা হলেন, রাশেদুল ইসলাম লাজু, ফুল বাদশা, তোফায়েল আহমেদ বাহাদুর, রনি, শাহীনুর, ছলোমিয়া, আব্দুলহামিদ মেম্বার, রুবেল, সালমান, এসডিরুবেল, আবু হক, ওবায়দুর রহমান পাক্কি, শিবলুল পাশা সিয়াম ।
আসামী পক্ষের আইনজীবি বজলুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলায় আজ ১৯ জন আসামী আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
৩০.০৩.২৬




















