Bangladehs ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ট্রেনের ধাক্কায় মারা গেলেন ৭০ বছর বয়সের এক বৃদ্ধার

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ১১:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ৪৯ ০০০.০০.বার

জামালপুরে ট্রেনের ধাক্কায় মারা গেলেন ৭০ বছর বয়সের এক বৃদ্ধা। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর রেলওয়ে থানা পুলিশ। অজ্ঞাত ওই বৃদ্ধার অনুমানিক বয়স ৭০ বছর।
পুলিশের সূত্রে জানা গেছে, গতকাল (৩১ মার্চ) সন্ধ্যার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারকান্দি রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্ত:নগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের সাথে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া রেলওয়ে স্টেশন এলাকায় এক বৃদ্ধা রেললাইনের পাশ দিয়ে হাটার সময় পেছন থেকে ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হন। স্থানীয়রা রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে রেলওয়ে থানা পুলিশ। মাথায় গুরুত্বর আঘাতের কারণে ওই বৃদ্ধা কোন কথা বলিতে পারেনি। মাথার পেছনের হাড় ভেঙে যাওয়ায় ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায়। পরে মঙ্গলবার মধ্যরাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ওই বৃদ্ধার মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পিবিআই এর মাধ্যমে আঙ্গুলের ছাপ পরীক্ষা করে ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

০১.০৪.২৬

Tag :

জামালপুরে ট্রেনের ধাক্কায় মারা গেলেন ৭০ বছর বয়সের এক বৃদ্ধার

আপডেট টাইম : ১১:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬