Bangladehs ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে (৩) মাসের জ্বালানি তেল মজুদ আছে।কুলিয়ার চরের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি ভৈরব কিশোরগঞ্জ জেলা
  • আপডেট টাইম : ০৯:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ৪৩ ০০০.০০.বার

বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিলেও বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় তিন মাসের জ্বালানি তেলের মজুদ রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কিছু মানুষ অতিরিক্ত তেল সংগ্রহ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তবে হরমুজ প্রণালী দিয়ে নিয়মিত জ্বালানি তেল দেশে আসছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
অনুষ্ঠানে ১ হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও আমন ধানের বীজ এবং ১ হাজার ৯০০ জন পাটচাষীর মাঝে পাটের বীজ বিতরণ করা হয়।

তিনি হামের প্রাদুর্ভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে ইতোমধ্যে কয়েকজন শিশু মারা গেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেশন সুবিধা বাড়ানো হয়েছে এবং খুব শিগগিরই টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

এছাড়া বন্ধ পাটকলগুলো বেসরকারি উদ্যোগে চালুর জন্য কাজ চলছে বলেও জানান তিনি। কৃষকদের যেন কৃষি অফিসে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়, সে জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মরজিনা বেগম, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা সভায় অংশ নেন।

Tag :

বাংলাদেশে (৩) মাসের জ্বালানি তেল মজুদ আছে।কুলিয়ার চরের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

আপডেট টাইম : ০৯:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬