Dhaka ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

গাজীপুর চৌরাস্তার পাশে ‘ময়লার নগরী’: সিটি কর্পোরেশনের বর্জ্যে অতিষ্ঠ জনজীবন, ঝুঁকিতে স্কুলশিক্ষার্থীরা

ফারুক আহমেদ, গাজীপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ১৩ বার

গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে দুর্গন্ধময় বর্জ্যের স্তূপ; প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের।

গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র বাসন থানার অন্তর্গত গাজীপুর চৌরাস্তার অদূরে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার স্তুপ। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে দিনের পর দিন বর্জ্য ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, পরিবহনযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, এটি এখন যেন “গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা স্টেশন”-এ পরিণত হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মচারী বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য এনে এখানে ফেলে রাখছে। পরে সেই ময়লার স্তূপ থেকে প্লাস্টিক, পলিথিন, ভাঙা লোহা-লক্কড় ও পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী সংগ্রহ করে বিক্রি করা হয়। আর এভাবেই গড়ে উঠেছে একটি অস্বাস্থ্যকর বর্জ্য ব্যবসা।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশজুড়ে ছড়িয়ে রয়েছে পচা-বাসি ময়লা। চারদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বিশেষ করে যানজটে আটকে থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ময়লার স্তুপের আশেপাশেই রয়েছে কয়েকটি স্কুল ও মাদ্রাসা। প্রতিদিন শত শত শিশু এই পথ ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে। দুর্গন্ধ ও জীবাণুযুক্ত পরিবেশে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এত গুরুত্বপূর্ণ সড়কের পাশে কীভাবে এমন ময়লার ভাগাড় তৈরি হয় বুঝি না। প্রশাসনের চোখের সামনেই সব হচ্ছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেই।”
আরেক অভিভাবক বলেন,
“আমাদের সন্তানরা প্রতিদিন এই দুর্গন্ধের মধ্য দিয়ে স্কুলে যায়। এতে তাদের শ্বাসকষ্টসহ নানা রোগের ঝুঁকি তৈরি হচ্ছে।”
এ বিষয়ে স্থানীয় জনসাধারণ দ্রুত ময়লার স্তূপ অপসারণ, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

গাজীপুর চৌরাস্তার পাশে ‘ময়লার নগরী’: সিটি কর্পোরেশনের বর্জ্যে অতিষ্ঠ জনজীবন, ঝুঁকিতে স্কুলশিক্ষার্থীরা

আপডেট টাইম : ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬