Dhaka ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল বাবার, অভিযোগ-সন্দেহে ঘিরে কাশিমপুরে চাঞ্চল্য

ফারুক আহমদ। স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ৯ বার

গাজীপুরের কাশিমপুর এলাকায় এসএসসি পরীক্ষার্থী ছেলেকে রক্ষা করতে গিয়ে শহীদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। পরিবারের পক্ষ থেকে মারধরে হত্যার অভিযোগ তোলা হলেও, ঘটনার কয়েকদিন পরেও থানায় লিখিত অভিযোগ না হওয়ায় দেখা দিয়েছে নানা প্রশ্ন।
পরিবারের দাবি, গত মঙ্গলবার চক্রবর্তী মাটির মসজিদ এলাকায় প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কয়েকজন ব্যক্তি শহীদুল ইসলামের ছেলেকে মারধর শুরু করে। ছেলেকে উদ্ধার করতে গেলে শহীদুল ইসলামকেও শারীরিকভাবে আঘাত করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য ভিন্ন। তাদের দাবি, নিহত ব্যক্তি আগে থেকেই স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন এবং সেদিনও স্বাভাবিক অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় গোপনে আপস-মীমাংসার চেষ্টার অভিযোগও উঠেছে।
এদিকে নিহতের স্বজন পরিচয়ে রায়হান খান অভিযোগ করেছেন, থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে কাশিমপুর থানা পুলিশের বক্তব্য, পরিবারের আনুষ্ঠানিক অভিযোগ ও ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল বাবার, অভিযোগ-সন্দেহে ঘিরে কাশিমপুরে চাঞ্চল্য

আপডেট টাইম : ১১:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬