জামালপুরে জেলা ছাত্রদলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১০:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ৫২ বার

জামালপুরে নবগঠিত কমিটির জেলা ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৭মে) বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে জামালপুর জেলা ছাত্রদল এই সভার আয়োজন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্যরা। বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের সংবিধানকে ফেলে দিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনও হতে পারে না। ছাত্রদল নেতাদের মাদক থেকে দুরে থাকতে হবে। যদি ছাত্রদলের কোন নেতাকর্মী মাদকের সাথে সম্পৃক্ত থাকে তবে তাৎক্ষণিক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
০৭.০৫.২৬




















