জামালপুর পৌরসভা পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় এলাকাবাসী রেলপথ ও সড়কপথ অবরোধ,
- আপডেট টাইম : ০৭:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ৩৪ বার

জামালপুর পৌরসভা পানি নীষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনের কোন ব্যবস্থা না করায় এলাকাবাসী রেলপথ ও সড়কপত অবরোধ করেছে।
রবিবার (৩ মে) দুপুরে শহরের শেখেরভিটায় এই অবরোধ করে ভুক্তভোগীরা। তারা দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন অবরোধ করে এবং জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কও অবরোধ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
ভুক্তভোগীরা জানায়, পৌরসভা পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় প্রতি বছর সামান্য বৃষ্টিতেই পৌর শহরের শেখেরভিটায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।ফলে এই এলাকার প্রায় ৩ হাজার পরিবার বছরের ৪ মাস পানিবন্দী অবস্থায় দুর্ভোগ জীবনযাপন করে। তাই তারা জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি পেতে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ট্রেন এবং সড়ক অবরোধ করে।
স্থানীয় আমজাদ আলী (৫০) বলেন, আমরা পৌরসভার প্রথম শ্রেণীর এলাকায় বসবাস করি। কিন্তু এখানে সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট ডুবে যায় এবং আমাদের বাড়ি ঘরে পানি উঠে। এর থেকে মুক্তির জন্য আমরা পৌরসভার কর্তৃপক্ষের কাছে একাধিক বার আবেদন করেছি, মানববন্ধনও করেছি, কিন্তু পৌরসভা থেকে আমাদের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা করে নাই।বিধায় আজ বাধ্য হয়ে আমরা ট্রেন এবং সড়ক অবরোধ করেছি।
সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, আমাদের রাস্তাঘাটে পানি ওঠার কারণে আমরা স্কুলে যেতে পারছি না। পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। শুধু তাই না,রাতের বেলা ঘুমাতে গেলেও ভয় করে বিছানায় সাপ উঠে কি না ?
অবরোধে আটকে পড়া এক ট্রেনযাত্রী সিরাজ উদ্দিন (৪৮) বলেন, এলাকাবাসীর পানি নিষ্কাশনের সমস্যা, তারা পৌরসভার সামনে গিয়ে অবরোধ করবে?কিন্তু আমরা কি দোষ করেছি?ট্রেনকে অবরোধ করেছে তারা।আমি জরুরী কাজে ঢাকা যাচ্ছি কিন্তু এখন এখানে আটকা পড়ছি এবং এই অবরোধ কখন ছাড়বে তাও জানিনা? এটা আমাদের জন্য অনেক বড় ভোগান্তি।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শেখেরভিটা এলাকার লোকজন জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেল এবং সড়ক অবরোধ করেছে। এই বিষয়ে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং সেখানে পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিল। তারা পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরাসনের আশ্বাস দেয়।ফলে অবরোধকারীরা তাঁদের অবরোধ তুলে নেয়।
০৩.০৫.০৬




















