Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

পোকখালীতে ভুক্তভোগী মোজাফফর আহমদ পরিবারের সংবাদ সম্মেলন মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : ১০:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৫ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়ায় মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোজাফফর আহমদের পরিবার। সোমবার (১৮ মে) বিকেলে স্থানীয় মসজিদ ও হাফেজখানা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাশেদ গং তাদেরকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত নিরাপত্তা নিশ্চিত এবং মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মো. ইউসুফ, ফরিদুল আলম, এহছান, জিয়াবুল হক, হেলাল উদ্দিন, জসিম, জুনাইদ, শুক্কুর, শহীদুল্লাহ, মোহাম্মদ, আব্দুর রহিম ও মিছবাহ উদ্দিনসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে রাশেদ কর্তৃক মামলার আসামি এহছান বলেন, তিনি একজন প্রবাসী এবং তিন বছর আগে দেশে ফিরেছেন। কিন্তু মামলায় জড়ানোর কারণে বর্তমানে বিদেশে যেতে পারছেন না। এমনকি নিরাপত্তাহীনতায় স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি।
এহছানের ভাষ্য, “গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাশেদ চেয়ারম্যানের পক্ষের লোকজন ও হেলাল মেম্বারের সমর্থকদের মধ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেখানে আমি উপস্থিতই ছিলাম না। অথচ আমাকে সহ ২৭/২৮ জনকে আসামি করা হয়েছে। আমি এ মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই এবং প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত এক বৃদ্ধ ব্যক্তি একই ধরনের অভিযোগ তুলে ধরে বলেন, নিরীহ লোকজনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।
এ সময় গুরুতর আহত এক যুবক উপস্থিত থাকলেও মুখে মারাত্মক আঘাতের কারণে তিনি কথা বলতে পারেননি। পরে তার স্বজনরা জানান, হামলায় তার দাঁতের চোয়াল ভেঙে গেছে। ঈদগাঁও, কক্সবাজার ও চট্টগ্রামে তার চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে দাঁতে চেইন লাগানো থাকায় তিনি পানি ছাড়া অন্য কিছু খেতে পারছেন না।
আহতের ভাই দাবি করেন, “যে ঘটনার জেরে মামলা হয়েছে, সেখানে আমার ভাই উপস্থিত ছিল না। অথচ তাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। এরপরও অভিযুক্তদের পক্ষ থেকে আমাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত এক ট্রাভেল এজেন্ট ও ব্যবসায়ী যুবক অভিযোগ করেন, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে ১০-১৫ দিন কারাগারে রাখা হয়েছিল। তিনি বলেন, “মামলার প্রতিবাদ করায় আমাদেরকে প্রতিনিয়ত ভয়ভীতি দেখানো হচ্ছে। আপসের মাধ্যমে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করা হচ্ছে।”

Tag :

পোকখালীতে ভুক্তভোগী মোজাফফর আহমদ পরিবারের সংবাদ সম্মেলন মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট টাইম : ১০:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬