বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো. আনোয়ার (৪৫) সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের জয়নাল মৃধার ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সারে বারোটার দিকে খুরিয়ার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন আজিজ মৃধার রাইস মিলের নিকটে খালের পাড়ে আনোয়ারকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায় । তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমতলী থানার ওসি আবু শাদাত মো. হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । পূর্ব শত্রুতার জেড় ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে । মামলার প্রস্তুতি চলছে ।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.