কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সরকারি প্রদত্ত বাড়িতে যাতায়াতের রাস্তায় বাধা সৃষ্টি ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগম ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তি হিসেবে সরকার থেকে একটি বাড়ি পান মনোয়ারা বেগম। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছেন। তবে একই এলাকার বাসিন্দা জন্নাতুল বকেয়া লাখী নামের এক নারী তাদের চলাচলের রাস্তায় বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রাস্তা বন্ধ করার চেষ্টা, চলাচলে বাধা প্রদান এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এতে পরিবারটি চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াত করতেও তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি প্রদত্ত বাড়িতে স্বাভাবিক চলাচলের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।
অভিযোগকারী মনোয়ারা বেগম পূর্ব গোমাতলী, ৯নং ওয়ার্ড, পোকখালী, ঈদগাঁও উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.