ভৈরবে আম পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ৩০
কিশোগঞ্জের ভৈরবে শ্রীরিনগর ইউনিয়নের আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবাবের বাড়ির বংশ এবং একই এলাকার ফর্সার বাড়ির বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ দা, বল্লম, টেঁটা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাং৫/৫/২০২৬ প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে ২৩ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মিজান, শরীফ মিয়া ও চান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল করিম। এছাড়া অন্যান্য আহতরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩ মে বিকেলে ফর্সার বাড়ির আয়তুল মিয়ার আম গাছে ঢিল দেয় নবাবের বাড়ির বিজয় মিয়া ও শাওন মিয়াসহ কয়েকজন যুবক। এ সময় গাছের মালিকের ছেলে মোখলেস মিয়া বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে ।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.