ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের হামলার শিকার হয়েছেন র্যাবের তিন সদস্য।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা র্যাব-৯-এর গোয়েন্দা শাখার সদস্য।
আহত র্যাব সদস্যরা হলেন মালেক, রাশেদ ও কাজল। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে র্যাবের ওই তিন সদস্য খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান। এ সময় গ্রামের চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়।
সেখানে তাদের আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে এক র্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। খবর পেয়ে র্যাবের অন্য একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান গত ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনা এবং শফিক বাহিনীর তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় সেখানে সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.