রাজধানী ঢাকা মিরপুরে ৭ বছরের শিশু রামিসার হত্যাকারী, শিশু ধর্ষণ এবং নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা এডভোকেসি নেটওয়ার্ক এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন চলকালে কিছু সময়ের জন্য প্রতীকী সড়ক অবরোধ করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। তাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ সংকর রায়, অ্যাডভোকেট শামীম আরা, নারী নেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়ন কর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা, শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিনসহ অন্যান্যরা। বক্তব্যকালে বক্তারা বলেন, রাজধানী ঢাকা মিরপুরে ৭ বছরের শিশু রামিসাকে নৃশৃংসভাবে হত্যা করা হয়েছে। আমরা রামিসার হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে ফাঁসি কার্যকর দেখতে চাই। এছাড়াও চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জামালপুরে গত এক মাসে ১৩টি নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটছে। সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা অব্যাহত রয়েছে। সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধীরা আইনের ফাকফোকর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করছে। এতে করে অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা ও সামাজিকভাবে শিশুদের সুরক্ষা প্রদানে দ্রুত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহবান জানান বক্তারা। এ সময় মানববন্ধন চলাকালে শিশু রামিসাসহ সকল নারী, শিশু ধর্ষণ এবং নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতীকীভাবে দশ মিনিটের জন্য শহরের দয়াময়ী মোড় অবরোধ করে রাখা হয়।উক্ত কর্মসূচিতে সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
২৩.০৫.২৬
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.