ওয়ান ইলেভেনের এই কুশীলব,মাইনাস টু ফর্মুলা এবং দেশকে বিরাজনীতিকরণের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল!
বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার আত্মীয়ার আয়োজিত বাংলা সাহিত্যে সম্মেলনে ২৯ মে ২০২৬ তাকে সস্ত্রীক আমন্ত্রণ জানানো হয়েছিল। ওয়াশিংটনের ভার্জিনিয়ায় এ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ওয়ান ইলেভেনের মাধ্যমে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, ড.ফখরুদ্দীন আহমদ।
বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে গ্রেপ্তার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার এবং বর্বর নির্যাতনসহ তারেক রহমানকে জোরপূর্বক রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল এই ফখরুদ্দীন গং। বিএনপিকে ভাঙতে কথিত সংস্কারপন্থী নেতাদের মাঠে নামিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার ক্যারিশমাটিক নেতৃত্বের প্রভাব ফখরুদ্দীনদের সফল হতে দেয়নি। দুর্নীতি দমনের নামে নতুন একদল দুর্নীতিবাজ সৃষ্টি করেছিল এই ফখরুদ্দীনরা! সর্বশেষ নিজেদের পিঠ বাঁচাতে ভারতের মধ্যস্ততায় শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে তাকে একক সংখ্যাগরিষ্ঠতায় ২০০৯ সালে রাষ্ট্র ক্ষমতায় বসায়। বিডিআর হত্যাকাণ্ডসহ গত হাসিনার দুঃশাসনের ১৭ বছরের দায় পরোক্ষভাবে তার ওপর ও বর্তায়। বিস্ময়কর বিষয় হলো, বিএনপি নেতা-কর্মীসহ অনেকেই তার সাথে ছবি তুলতে যেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন! বিএনপির এক নেতা ভিডিও করেই তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন, ( ভিডিওর টেলিগ্রাম লি ঙ্ক কমেন্টস এ)
বর্তমান সরকারের উচিত কথিত ওয়ান ইলেভেন নিয়ে একটা স্বাধীন কমিশন গঠন করে ষড়যন্ত্রকারী এবং দুর্বৃত্তদের চিহ্নিত করা এবং বিচারের মুখোমুখি করা।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.