কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম জামে মসজিদের ৮ নম্বর ওয়ার্ডে এক মসজিদের ইমামের আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ঘটনাস্থলে মেম্বার নুরুল আজিম উপস্থিত ছিলেন, নিহত মোহাম্মদ ইদ্রিস স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। ১৪ ই মে ২৬ সকাল ১১ টা ৩০ মিনিটের সময় বুধবার নিজ কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান এলাকার লোক। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিক খবর দেন মেম্বার নুরুল আজিম এবং থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করেন এবং আলামত হিসেবে আত্মহত্যা জন্য ব্যবহৃত একটি বিদ্যুৎতের তার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেন থানা পুলিশ, স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ ইদ্রিস ধর্মপরায়ণ ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে স্বজন, মুসল্লি ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে। আত্মহত্যার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে, তাৎক্ষণিক খবর পেয়ে মোহাম্মদ ইদ্রিসের পরিবার পৌঁছেন, নিহতের বাড়ি রামু রশিদ নগর পাহাড়তলী এলাকার বলে জানা যায়,
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.