জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলায় নাজিরপুরে ভুট্রা ক্ষেতে ভুট্রা তোলার সময় হঠাৎ বজ্রপাতে সোহেল মিয়ার (৩০) মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকাল ৪টার সময় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল মিয়া নাজিরপুর এলাকার শুকুর মাহমুদের ছেলে।
এলাকাবাসী জানায়, সোহেল মিয়া প্রায় প্রতিদিন কৃষি কাজের জন্য মাঠে যান এবং কাজ কর্ম করেন।আজও নিজের ক্ষেতে ভুট্টা তোলার সময় হঠাৎ বিকালে বৃষ্ট্রি আসে ।বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। হঠাৎ এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে দেওয়ানগন্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয় কে ফোন করা হলে,তিনি ব্যস্ত থাকায় তাঁর দেহরক্ষী হিমেল ফোন রিসিভ করে বলেন,স্যার ব্যস্ত থাকায় এখন কথা বলতে পারছেন না।
০৬.০৫.২০২৬
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.