গতকাল ৭ মে আনুমানিক রাত একটা থেকে ২ ঘটিকার মধ্যে নওগাঁ সদর থানাধীন মোঃ মোরশেদ(২৮), পিতা-মোঃ পিন্টু, সাং- আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ এর শয়নকক্ষে বিছানার উপর গলায় ওড়না পেঁচিয়ে ভিকটিম ফাল্গুনী, স্বামী- মোরশেদ সাং-আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ কে শ্বাসরোধ করে হত্যা করে মর্মে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায় ভিকটিম ফাল্গুনী সহিত গত এক মাস দশদিন পূর্বে মোঃ মোরশেদ এর সহিত বিবাহ হয়। পারিবারিক কলহের জেরে স্বামী-মোঃ মোরশেদ ভিকটিম ফাল্গুনীকে গলায় শ্বাস রোধ করে ওড়না পেচিয়ে বিছানায় ফেলে রাখে। পরবর্তীতে নওগাঁ সদর থানা সংবাদ পেয়ে ভিকটিম ফাল্গুনির লাশ উদ্ধার করে এবং আসামি মোঃ মোরশেদ(২৮), পিতা-মোঃ পিন্টু, সাং- আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
প্রথমত মোরশেদ হত্যার বিষয়টি অস্বীকার করে এবং ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের বিশেষ টিমের ক্রমাগত জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে পারিবারিক কলহের জেরে সে তার স্ত্রীকে ওড়না পেচিয়ে হত্যা করেছে । এই সংক্রান্তে নওগাঁ সদর থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.