ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে পারিবারিক কলহের জেরে চাচার হাতে ভাতিজি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত জাহানারা বেগম (৪০) হরিপুর গ্রামের মোঃ ইলিয়াস আলীর স্ত্রী।
রবিবার (১০ মে) দুপুরের পর উপজেলার হরিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাচা আব্দুল কুদ্দুস মিয়ার সঙ্গে তার ভাতিজি জাহানারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে ঝগড়ার তীব্রতা বাড়লে আব্দুল কুদ্দুস মিয়া ঢিল ছুড়ে মারেন। এতে জাহানারা বেগম গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহেল সিকদার জানান, নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.