দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত ২৯ বিজিবি, ফুলবাড়ী ব্যাটালিয়ন এর অধীনস্থ মনিপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৯,৬০০ (ঊনিশ হাজার ছয়শত) টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ বিজিবি ফুলবাড়ী ব্যাটেলিয়ান ও মনিপুর বিওপি যৌথভাবে অভিযান পরিচালনা করে। উল্লেখিত স্থানে অভিযান পরিচালনাকারী দলটি উপস্থিত হলে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় উপরে উল্লেখিত মূল্যের ৪৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ দেখলে তা তারা জব্দ করেন।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুরের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির মফস্বল সম্পাদক আ.স.ম. জুয়েল রানা ব্যবস্থাপনা সম্পাদক,মোঃ মাহফুজু রহমান দীপ্ত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৯১৩১০০৪৪১ ইমেলঃ @gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
মেসাস ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি