পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে ভাঙ্গুড়া উপজেলায় নারী দুগ্ধ খামারীদের জন্য আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীদের অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গাভী পালন, স্বাস্থ্যসম্মত দুধ সংগ্রহ ও খামার ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারী দুগ্ধ খামারীকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহ নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে একটি করে মিল্ক নেট (দুধ ছাকনি) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আক্তার রোমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার এবং উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
প্রশিক্ষণে মূল উপস্থাপক ও ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরির আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান।
অংশগ্রহণকারী নারী খামারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.