সচেতন গ্রাহক ফোরাম বলেন, যদি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী এস আলম গ্রুপকে নতুন করে ইসলামী ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হয় তাহলে ব্যাংকটি ধ্বংস হয়ে যাবে। ব্যাংকের সচেতন গ্রাহকরা কখনো তা মেনে নেবেনা।
রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের চক বাজার এলাকায় ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এসব কথা বলেন।
‘ইসলামী ব্যাংক থেকে এস আলমের দোসরদের অপসারণ’, ‘ব্যাংক লুটেরাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করা’, ‘ইসলামী ব্যাংকের ওপর অবৈধ হস্তক্ষেপের চক্রান্ত বন্ধ করা’, ‘ব্যাংক থেকে লুটকৃত অর্থ ফেরত আনা’, ‘ব্যাংক লুটেরাদের ফেরার পথ বন্ধ করা’, ‘প্রকৃত মালিকদের মালিকানা ফেরত দেয়া’ এবং জনবল নিয়োগে ভারসাম্য রক্ষা-করার দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা তাদের বক্তব্যে আরও বলেন, ইসলামী ব্যাংকে নতুন করে এস আলমের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাংক ধ্বংসের পাঁয়তারা করছে। তাদেরকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। নতুবা আবারও ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ নিজেদের পকেটে ঢুকিয়ে নেবে। এ সময় মানববন্ধন থেকে ব্যাংক লুটেরাদের পুনর্বাসন না করে বিচারের দাবি জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.