আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো,এই মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সেনাপ্রধান জানান, এরইমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরেছেন। এখনো ১৬ থেকে ১৭ হাজার সদস্য দেশের ৬২টি জেলায় কর্মরত রয়েছেন। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, আমাদের মাঠে থেকে বিভিন্ন কাজ চলবে। যেমন এখন ফুয়েল ডিপোগুলোতে আমাদের ডেপলয়মেন্ট আছে।
অনুষ্ঠানে সেনাপ্রধান দেশ গঠনে ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর অবদান তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালের ২০শে জুলাই থেকে দেশের প্রয়োজনে আমাদের সেনাসদস্যরা মাঠপর্যায়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
গত ১৬ই মে থেকে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.