Dhaka ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০

আন্তর্জাতিক রিপোর্ট
  • আপডেট টাইম : ০১:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ১০ বার

উত্তর চীনের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৯০ জন নিহত হয়েছেন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি দেশটির সবচেয়ে মারাত্মক খনি দুর্ঘটনা।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, ‘উদ্ধার অভিযান এখনো চলছে। হতাহতের সংখ্যা এখনো গণনা করা হচ্ছে।’ প্রতিবেদনে বলা হয়, শানসি প্রদেশের ওই খনিতে এখনো নয়জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে ‘নির্ধারিত সীমা অতিক্রম করেছে’।

ইলন মাস্কের মহাকাশযান ‘স্টারশিপ’ বিধ্বস্তইলন মাস্কের মহাকাশযান ‘স্টারশিপ’ বিধ্বস্ত
এরপরই বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়। ওই সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। পরে শনিবার সকাল ৬টা পর্যন্ত অন্তত ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় সিনহুয়া।

সিনহুয়া আরেো জানায়, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযানকে সর্বাত্মকভাবে চালানোর নির্দেশ দিয়েছেন এবং ঘটনার পূর্ণ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: সিএনএন

Tag :

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০

আপডেট টাইম : ০১:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬