টঙ্গী কেরানীটেক টঙ্গী এলাকায় কথিত মাদক সম্রাট জাকির ও তার স্ত্রী কে নিয়ে তীব্র অভিযোগ
- আপডেট টাইম : ০৬:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৭৬ বার

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানীটেক বস্তি ও আশপাশের এলাকায় একটি সংগঠিত মাদক চক্র সক্রিয় রয়েছে বলে স্থানীয়দের পক্ষ থেকে গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা এই অভিযোগে নতুন করে আলোচনায় এসেছে জাকির মিয়া ও তার স্ত্রী বেবি।
অনুসন্ধান সূত্রে জানা যায়, ব্যাংকের মাঠের বিশিষ্ট মাদক সম্রাজ্ঞীর বেয়াই বেয়ান হন তারা ।এলাকাবাসীর অভিযোগ এই চক্রটি বিভিন্ন কৌশলে মাদক সরবরাহ ও বিক্রি করে আসছে এবং দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরের বাইরে থেকে কার্যক্রম পরিচালনা করছে। এতে করে স্থানীয় যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন সচেতন মহল।অনেক বাসিন্দার ভাষ্য মাদক ব্যবসার এই বিস্তারের কারণে এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় একাধিক সূত্রের মতে কথিত এই চক্রটি অবৈধভাবে বিপুল অর্থ আয় করছে যা নিয়ে এলাকায় নানা গুঞ্জন রয়েছে। তবে এসব অর্থনৈতিক তথ্যের কোনো সরকারি বা নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক চক্রটি আরও শক্তিশালী হয়ে উঠছে এবং এর প্রভাব দিন দিন বিস্তৃত হচ্ছে।তারা দ্রুত প্রশাসনের কঠোর নজরদারি, গোপন তদন্ত এবং অভিযানের মাধ্যমে পুরো চক্রটি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে সাধারণভাবে আশা করা হচ্ছে।



















