Dhaka ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ধামরাইয়ে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, স্বস্তির আশা কৃষকদের

ধামরাই প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান
  • আপডেট টাইম : ০৯:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ২৩ বার

ঢাকার ধামরাই উপজেলায় অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার পরিচালিত কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের বাসাইল বিল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ প্রকল্পের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এতে এলাকার কর্মক্ষম দরিদ্র জনগণ নির্ধারিত সময়ের জন্য দৈনিক মজুরিভিত্তিক কাজে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। তিনি বলেন, খাল পুনঃখনন কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সঠিক পরিকল্পনা ও তদারকি অত্যন্ত জরুরি। বিশেষ করে কৃষিজমি সংরক্ষণে সচেতন থাকতে হবে এবং কোনো অবস্থাতেই ফসলি জমির ক্ষতি করা যাবে না।
প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৫ লাখ টাকার বেশি। ৪০ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ২৬০ জন শ্রমিক অংশ নিচ্ছেন, যারা প্রতিদিন নির্ধারিত মজুরি হিসেবে ৫০০ টাকা করে পাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা করছেন, খাল পুনঃখনন শেষ হলে সেচব্যবস্থা সহজ হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে গিয়ে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

Tag :

ধামরাইয়ে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, স্বস্তির আশা কৃষকদের

আপডেট টাইম : ০৯:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬