নাজিরপুর উপজেলায়, নানা বাড়ি’তে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের, মৃ’ত্যু।আর্তনাদ ও কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা জুড়ে
- আপডেট টাইম : ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ২৪ বার

পিরোজপুর জেলার, নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের অকাল মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) আনুমানিক বেলা বারোটার সময়, উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মোঃ মিরাজ শেখের দুই ছেলে।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, পাশেই পুরাতন খাল ছিল। কয়েকদিন আগে সেটি সরকারিভাবে খনন হয়েছিল। সেই খালের পাশেই ওই এলাকার লোকজন, শিশু দুটিকে ঘুরে বেড়াতে দেখতে পায়। বেলা দুইটার দিকে, দুই ভাইয়ের লাশ খালে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে তৎক্ষণাৎ, শিশু দুটির আত্মীয়-স্বজনদের খবর দিয়ে, লাশ দুটি উদ্ধার করে,নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, স্নিগ্ধা মিত্র জানান, পানিতে পড়া দুই ভাইকে, যখন নিয়ে আসে, তখন তারা মৃত অবস্থায় ছিল।পরে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এবং ওই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে, লাশ দুটির মায়নাতদন্ত ছাড়া, দাফনসম্পন্ন করার অনুমতি দেয়া হয়েছে।




















