রোববার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু
সময়ের কন্ঠ সংবাদদাতা
- আপডেট টাইম : ০৬:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৮ বার

রোববার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের জন্য আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ উপলক্ষে আগামী রোববার (১৭ মে) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
বৃহস্পতিবার বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস চালু করা হয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে আগামী ১৭ মে থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ২৩ মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে।
Tag :




















