Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সাহাগোলা ইউনিয়নে উন্নয়নের জোয়ার: চেয়ারম্যান মামুনের হাত ধরে বদলে গেছে চিত্র

মোঃ রুহেল উদ্দিন জেলা প্রতিনিধি নওগাঁ
  • আপডেট টাইম : ১০:৫৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ৩০৬ বার

নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন এখন উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। পরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন চেয়ারম্যান এস.এম মামুনুর রশিদ মামুন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে প্রায় কয়েক কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে চল্লিশটির উপরে গ্রামীণ সড়ক পাকা করণ এবং আরও আট টি রাস্তার কাজ চলমান, এ ছাড়াও কাঁচা রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, কালভার্ট ও সেতু নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ।
বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে। কৃষি পণ্য পরিবহন সহজ হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল তালিকা প্রণয়ন ও সরাসরি উপকারভোগীদের মধ্যে ভাতা বিতরণ করা হচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি ও ভিজিএফ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শিক্ষা খাতেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কার কাজ, বেঞ্চ বিতরণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে চেয়ারম্যানের বিশেষ উদ্যোগ রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতেও সচেতনতামূলক কার্যক্রম ও সহযোগিতা অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ কবির উদ্দিন বলেন, “আগে এই ইউনিয়নে এমন উন্নয়ন কল্পনাও করা যেত না। এখন রাস্তা-ঘাট ভালো, সুযোগ-সুবিধা বেড়েছে।”

চেয়ারম্যান এস.এম মামুনুর রশিদ মামুন বলেন, “আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময় মানুষের কল্যাণে কাজ করছি। সাহাগোলা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে অচিরেই সাহাগোলা ইউনিয়ন জেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হবে। সাহাগোলা ইউনিয়নের সাধারণ জনগন আবারও এস. এম মামুনুর রশিদ মামুন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

Tag :

সাহাগোলা ইউনিয়নে উন্নয়নের জোয়ার: চেয়ারম্যান মামুনের হাত ধরে বদলে গেছে চিত্র

আপডেট টাইম : ১০:৫৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬