প্রস্তাবিত 2026-2027 অর্থবছরের বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করে বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১/০৬/২০২৬ ইং তারিখ বসাবেন] জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল থেকে বাজেটে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি, নিত্যপণ্যের দাম ও জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তারা প্রস্তাবিত বাজেটকে "জনস্বার্থের সাথে সাংঘর্ষিক" আখ্যা দিয়ে বলেন, এই বাজেট সাধারণ মানুষ, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তারা বাজেট সংশোধন করে জনবান্ধব করার দাবি জানান।
আয়োজক সংগঠন বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, বাজেট চূড়ান্ত করার আগে জনগণের ক্রয়ক্ষমতা, বেকারত্ব ও দ্রব্যমূল্য পরিস্থিতি বিবেচনায় নিতে।
এদিকে বিক্ষোভ চলাকালে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যান চলাচল স্বাভাবিক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়নি ।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির মফস্বল সম্পাদক আ.স.ম. জুয়েল রানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.