ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।
বিদ্যাপীঠের অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাউদ্দিন শিশির, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। এখন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং দেশের উন্নয়নকে আরও গতিশীল করা।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং সার্বিক অগ্রগতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মানবিক ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। পরে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.