পাবনার ভাঙ্গুড়া উপজেলার কালিবাড়ী এলাকায় মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার কালিবাড়ী আদর্শগ্রাম এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মো. ডাবলু (৩২) কে এই জরিমানার আদেশ প্রদান করা হয়। সে ওই কালীবাড়ি আদর্শ গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর আদালত তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও নির্ধারিত সাজা ভোগ করতে হবে বলে জানা গেছে। এসময় ভাঙ্গুড়া থানার এসআই আল আমিন সহ সঙ্গীও ফোর্স উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয় সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদক দ্রব্য বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির মফস্বল সম্পাদক আ.স.ম. জুয়েল রানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.