Dhaka ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মো: ওমর ফারুক
  • আপডেট টাইম : ০৭:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ২৯৫ ০০০.০০.বার দেখেছেন

মোংলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মোংলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ ই জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি নওসীনা আরিফ, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ মান্নান হাওলাদার, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, মোংলা উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা, জাতীয় নাগরিক পার্টির মোংলা উপজেলা সভাপতি মাজেদ মৃধা, আবু হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দরা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জুলাইয়ের শহিদ পরিবারের সদস্যরা। এ সময় তারা শহিদদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media