জামালপুরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬. শুভ উদ্বোধন,
- আপডেট টাইম : ০৮:৪৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ৩৮ বার

জামালপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজ্ব যাত্রীরা বিগত ২০ বছরের মধ্যে এতো ভালোভাবে হজ্বে যেতে পারেনি,এবার যেভাবে গেছে। এবার আমরা ১২ হাজার টাকা কমিয়েছি বিমান ভাড়া এবং আমরা আশা করছি আগামীতও প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা কমাতে পারবো। যেহেতু হাজীরা তাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর দরবারে হজ্ব করতে যান তাই আগামী বার থেকে এটা আরও সহজ হবে। আমরা ইতিমধ্যেই সৌদি আরব সরকারের সাথে কথা বলেছি, আগে যে নুসুক কার্ড, আইডেন্টিটি কার্ড সংগ্রহ করতে ৮ থেকে ১০ ঘণ্টা বসে থাকতে হতো সেগুলি আর হবে না। এই কার্ডগুলো আমরা বাংলাদেশ থেকেই দিচ্ছি এবং তাঁদের ভিসা ও ইমিগ্রেশন বাংলাদেশ থেকেই করে দিচ্ছি, যাতে করে সেখানে হাজীদের এক মুহূর্তও অপেক্ষা করতে না হয়। হাজীরা যাতে বিমান থেকে নেমেই সরাসরি তাঁদের গন্তব্যস্থলে গিয়ে তাঁদের হজ্ব কার্যক্রম সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। তিনি আরো বলেন, ইতিমধ্যেই বিমান বন্দরে যাত্রী হয়রানি এবং লাগেজে কাটা বন্ধ হয়েছে। যাত্রীদের হয়রানি ও লাগেজ কাটার খবর আপনারা আর পাবেন না। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল উদ্বোধন করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই ১৪ টি বিমান ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। আরও কিছু বিমান আসবে। আমরা মনে করি, বাংলাদেশ বিমান যেটা ইন্টারন্যাশনাল বিমানের মর্যাদায় যেটা ছিল না, সেটায় উন্নীত হবে।
শনিবার (২ মার্চ) সন্ধ্যায় জামালপুরে আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে জামালপুর জেলা প্রশাসনের আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জামালপুরে সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, ৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানসহ অন্যান্যরা। উক্ত উদ্বোধনী ম্যাচে মেলান্দহ ফুটবল দলকে ৪-৩ গোলে হারিয়ে মাদারগঞ্জ ফুটবল দল বিজয়ী হয়েছে।
০২.০৫.২৬




















