কিশোরগঞ্জে জেলার ভৈরবে কাভার্ডভ্যান বাসে মুখ মুখি সংঘর্ষের
মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি
- আপডেট টাইম : ০১:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ৫৫ বার

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের প্রাণ আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর রেলক্রসিং সংলগ্ন ওভারব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
এতে কাভার্ডভ্যান চালক জাবেদ মিয়াসহ কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় চালক জাবেদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, আহত জাবেদ মিয়া সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হামিদপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে
ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভৈরব থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় হাইওয়ে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Tag :




















