Bangladehs ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ১১:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ৫৬ ০০০.০০.বার

জামালপুর জেলাধীন  মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ (৪৫)কে মাদারগন্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে ।
বুধবার ( ১ এপ্রিল) বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ কড়ইচড়া ইউনিয়ন দোসর আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও সাবেক ইউপি মেম্বার ছিলেন।
গত শনিবার শিশুটির মা বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এই সুযোগে বাড়ি খালি পেয়ে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে এবং হুমকি দেন এই মর্মে যে এই কথা যদি কাউকে বলস তাহলে তোকে মেরে ফেলা হবে।। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।
এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন। বুধবার বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় তার ভায়রা ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।
০১.০৪.২৬

Tag :

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬