Bangladehs ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

মোঃ আংগুর মিয়া আজমিরীগঞ্জ হবিগঞ্জ
  • আপডেট টাইম : ১১:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ৪৯ ০০০.০০.বার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুন আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছামিরুন আক্তার (১৩ বদলপুর ইউনিয়নের পিটুয়ার কান্দি গ্রামের মৃত নবী মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছামিরুন গত দুইদিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যার সন্দেহে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

Tag :

আজমিরীগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬