পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায় সাপের কামড়ে কলেজ ছাত্রের অকাল মৃ’ত্যু
পিরোজপুর জেলা প্রতিনিধি, আফজাল মিয়ার তথ্য ও চিত্রে।
- আপডেট টাইম : ১০:৪৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ২৪ বার

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃ’ত্যু হয়েছে৷ নি’হ’ত মেহেদী হাসান সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সবুজ নগর গ্রামের ইউসুফ খলিফার ছেলে৷
জানাগেছে, বৃহস্পতিবার সকালে মেহেদী প্রতিবেশীর, একটি নির্মাণাধীন ঘরে কাজ করতে যায়৷ দুপুরে বাড়িতে ভাত খেতে আসে৷ এসময় বসতঘরের সোকেচ এর নিচে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়৷ পরে তাকে উদ্ধার করে,মঠবাড়িয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল রেফার করেন৷ বরিশালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃ’ত্যু হয় ৷ তার এই অকাল, মৃ’ত্যু’তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
Tag :




















