Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিনের খেলা, বাংলাদেশের লিড ১৫৬

খেলার খাবার
  • আপডেট টাইম : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১০ বার

দিনের শেষ মুহূর্তে উইকেট হারিয়েছে বাংলাদেশ। খুররম শেহজাদের বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুমিনুল হক। তার আউটের পরই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।

৬০ বলে ৩০ রান করেন মুমিনুল। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৫৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। উইকেটের আচরণ দেখে মনে হচ্ছে, চতুর্থ ইনিংসে এই পিচে ব্যাট করা যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ হবে।

প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ পাকিস্তানকে আটকে দেয় নিজেদের চেয়ে ৪৬ রান পিছিয়ে। পাকিস্তানের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন বাবর আজম। ধৈর্যশীল এক ইনিংসে তুলে নেন ফিফটি। তবে অন্য প্রান্ত থেকে তেমন সমর্থন পাননি। শেষ দিকে সাজিদ খানের ৩৮ রানের ক্যামিও ব্যবধান কিছুটা কমায়।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরু থেকেই খেলেছে আক্রমণাত্মক মেজাজে। বিশেষ করে মাহমুদুল হাসান দ্রুত রান তুলে পাকিস্তানকে চাপে ফেলেন। দৃষ্টিনন্দন শটে ফিফটি পূর্ণ করলেও পরে আলগা শটে উইকেট ছুড়ে দেন তিনি।

দিনের শেষভাগে মুমিনুল হকের আউট কিছুটা স্বস্তি এনে দিলেও ম্যাচে এখনো এগিয়ে বাংলাদেশই। সিলেটের উইকেটে এই লিডই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিতে পারে।

১৬: ৫৬
ফিফটি পেলেন জয়
মিরপুর টেস্টে তাকে নিয়ে হচ্ছিলো তুমুল সমালোচনা। সেই সমালোচনার মাঝেই ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটির দেখা পেলেন মাহমুদুল হাসান জয়।

এরপর বেশিক্ষণ থাকতে পারেননি এই ব্যাটার। মুহাম্মদ আব্বাসের বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

১৬: ১৯
লিড ১০০ ছাড়ালো
বাংলাদেশ- ৫৮/১, ৯.৫ ওভার, লিড- ১০৪

শুরুতে তানজিদ তামিমকে হারিয়ে ধাক্কা খেলেও ঠিক পথেই আছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক দারুণ ব্যাটিং করছেন। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশের লিড ১০০ পার হয়েছে।

১৬: ০২
দ্বিতীয় ইনিংসেও শুরুতেই ধাক্কা বাংলাদেশের
প্রথম ইনিংসে লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দ্রুতই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

পাকিস্তানি পেসার খুররম শেহজাদের বলে গালিতে ক্যাচ দিয়েছেন তানজিদ হাসান। স্লিপ অঞ্চলে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নেন সৌদ শাকিল। অভিষিক্ত বাঁহাতি ওপেনার ৭ বলে ৪ রান করে ফিরেছেন সাজঘরে।

৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৫ রান। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ায় মোট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ রয়েছে টাইগারদের সামনে।

তানজিদের বিদায়ের পর ক্রিজে এসেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।

১৫: ৩৬
দ্বিতীয় দিনেই ফের ব্যাটিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতে পাকিস্তানকে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৪৬ রানের লিড পেয়ে ফের ব্যাটিংয়ে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান সাকিব দেখেশুনে শুরু করেছেন। লিড বাড়ানোর দায়িত্বটা অনেকাংশেই নির্ভর করছে তাদের ব্যাটিংয়ের উপর।

১৫: ২৫
নাহিদের আঘাতে ২৩২ রানেই থামল পাকিস্তান, ৪৬ রানের লিড পেল বাংলাদেশ
তৃতীয় সেশনের শুরুতেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে দিল বাংলাদেশ। দিনের শেষ সেশনে মাত্র ১৬ বল টিকতে পেরেছে সফরকারীরা। খুররম শেহজাদের পর সাজিদ খানের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করেন নাহিদ রানা।

এর আগের ওভারে তাইজুল ইসলামকে টানা তিন ছক্কা মেরে কিছুটা প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়েছিলেন সাজিদ। তবে সেই ঝড় বেশিক্ষণ টেকেনি। নাহিদের গতির বলে থার্ড ম্যানে ক্যাচ দেন পাকিস্তানি এই ব্যাটার। বল মাটিতে ছুঁয়ে গেছে কি না, তা নিশ্চিত হতে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে হয়। রিপ্লে দেখে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তই বহাল থাকে।

দুর্দান্ত ক্যাচটি নিয়েছেন তানজিদ হাসান। কঠিন সুযোগটি দারুণ দক্ষতায় তালুবন্দি করে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন তিনি।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৭৮ রান। জবাবে পাকিস্তান থেমেছে ২৩২ রানে। ফলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে স্বাগতিকরা।

বল হাতে বাংলাদেশের হয়ে সমান তিনটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়েই পাকিস্তানকে বড় সংগ্রহ গড়তে দেয়নি টাইগাররা।

১৫: ২০
দ্বিতীয় সেশনেও বাংলাদেশের দাপট, চাপে পাকিস্তান
সিলেট টেস্টের দ্বিতীয় দিন পুরোপুরিই বাংলাদেশের নিয়ন্ত্রণে। প্রথম সেশনের ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় সেশনেও চার উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম শক্তভাবে নিজেদের হাতে রেখেছে স্বাগতিকরা।

এই সেশনে পাকিস্তানের বড় ভরসা বাবর আজমকে ফিরিয়ে শুরুটা করে বাংলাদেশ। এরপর একে একে সাজঘরে ফেরেন সালমান আলি আগা, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলী। ফলে বড় সংগ্রহ গড়ার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে সফরকারীদের।

দ্বিতীয় সেশনে ২৫ ওভার ব্যাট করে পাকিস্তান তুলেছে ১১০ রান। তবে রান এলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচে সুবিধা নিতে পারেনি তারা।

৫৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২০৬ রান। এখনও বাংলাদেশের চেয়ে পিছিয়েই আছে সফরকারীরা।

১৫: ১৮
শেহজাদকে ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেললেন নাহিদ
চা বিরতির পর মাঠে নেমেই সাফল্য পেল বাংলাদেশ। নিজের দ্বিতীয় শিকার তুলে নিয়ে পাকিস্তানের প্রতিরোধ আরও দুর্বল করে দিলেন নাহিদ রানা।

নাহিদের গতির সামনে বেশিক্ষণ টিকতে পারেননি শেহজাদ। ইনিংসের প্রথম ওভারেই ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এতে দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে পাকিস্তান।

বাংলাদেশ ৭১ রানে এগিয়ে। পাকিস্তানের হাতে শেষ উইকেট। শেষ ব্যাটারকেও দ্রুত ফেরাতে পারলে বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামার সুযোগ পাবে স্বাগতিকরা।

১৪: ৪১
নাহিদের দারুণ ক্যাচে ফিরলেন হাসান আলী
পাকিস্তানের ইনিংসে আরেকটি ধাক্কা দিল বাংলাদেশ। এবার তাইজুল ইসলামের ঘূর্ণিতে সাজঘরে ফিরলেন হাসান আলী।

লং অনে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন পাকিস্তানি পেসার। তবে সহজ ছিল না সেই সুযোগ। দুই দফা চেষ্টার পর দুর্দান্ত দক্ষতায় বল তালুবন্দি করেন নাহিদ রানা। তার অসাধারণ ক্যাচে ১৮ রান করে থামেন হাসান।

এর আগে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেওয়া তাইজুল আবারও আঘাত হেনে পাকিস্তানকে আরও চাপে ফেলে দেন। শেষদিকের ব্যাটাররাও বড় কিছু করতে না পারায় সফরকারীদের ইনিংস দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

৫৩.২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২০০ রান।

১৪: ২৭
তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বাংলাদেশের প্রথম ইনিংসে লিটন দাস যেভাবে বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে শতক করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন, পাকিস্তানও হয়তো তেমন কিছুর আশায় ছিল মোহাম্মদ রিজওয়ানের দিকে তাকিয়ে। তবে সেই আশা পূরণ হতে দিলেন না তাইজুল ইসলাম।

দলের সপ্তম উইকেট হয়ে ১৩ রান করে সাজঘরে ফিরেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন তিনি। রিজওয়ানের বিদায়ে আরও চাপে পড়ে গেছে সফরকারীরা।

শুরুতে নিয়মিত উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে টেনে তোলার দায়িত্ব ছিল অভিজ্ঞ এই ব্যাটারের কাঁধে। কিন্তু বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।

৪৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৭৪ রান। এখনও বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১০৪ রানে পিছিয়ে আছে তারা।

১৩: ৪০
সুইপ করতে গিয়ে ফিরলেন সালমান
তাইজুল ইসলামের বলে সুইপ করেছিলেন সালমান আগা। ডিপ স্কয়ার লেগে মমিনুল হক সহজেই ক্যাচ তালুবন্দি করেছেন। ফেরার আগে তার ব্যাটে আসে ৫১ বলে ২১ রান।

থিতু হয়ে থাকা দুই ব্যাটারই দ্রুত প্যাভিলিয়নে ফিরলেন। এখন পাকিস্তানকে অলআউট করার অপেক্ষায় বাংলাদেশ। শেষ স্বীকৃতি ব্যাটিং জুটি ভেঙেছে। প্রথম টেল এন্ডার হিসেবে ব্যাটিংয়ে নেমেছেন হাসান আলী। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান।

১৩: ৩৫
নাহিদের বলে বাবর ফিরলেন
পাকিস্তান- ১৪৩/৫, ৪০ ওভার

উইকেটে থিতু হয়েছিলেন বাবর আজম। খেলছিলেন বেশ দারুণভাবে। তাকে প্যাভিলিয়নে ফেরালেন পেসার নাহিদ রানা। তার বলে মিড অনে ক্যাচ তুলে আউট হন বাবর। ফেরার আগে তার ব্যাটে আসে ৮৪ বলে ৬৮ রান।

১২: ৪৭
ফিফটি পেলেন বাবর
পাকিস্তান- ১০৯/৪, ৩২ ওভার

শরিফুল ইসলামকে স্ট্রেইট ড্রাইভে চার হাঁকিয়ে ফিফটির দেখা পেয়েছেন বাবর আজম। এটা তার ক্যারিয়ারের ৩১তম ফিফটি। ওয়ানডে স্টাইলে ব্যাট করা বাবর ফিফটি পেয়েছেন ৬৩তম বলে।

অনেকটাই আগ্রাসী ভূমিকায় ব্যাটিং করছেন বাবর আজম। লিটনের দেখানো পথে ব্যাট চালিয়ে বাড়িয়ে নিচ্ছেন দলের রান।

১২: ০৩
৪ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তান
সৌদ শাকিলের বিদায়ের পর আর কোন উইকেট হারায়নি পাকিস্তান। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে সফরকারীরা। এখনো পিছিয়ে আছে ১৮২ রানে।

প্রথম সেশন শেষে বারর আজম ৩৭ ও সালমান আগা ৬ রানে অপরাজিত আছেন। প্রথম সেশনে মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুইটি করে উইকেট শিকার করেছেন। দ্বিতীয় সেশনে এখন কত দ্রুত সাফল্য পায় সেটাই দেখার অপেক্ষা।

১১: ৩৬
মিরাজের দ্বিতীয় শিকার সৌদ শাকিল
পাকিস্তান- ৭৯/৪, ২৫ ওভার

মেহেদি হাসান মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন সৌদ শাকিল। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে তার ব্যাটে আসে ২৮ বলে ৮ রান।

মিরাজের করা একটু বাউন্সি ডেলিভারিতে সুইপের চেষ্টা ছিল সৌদ শাকিলের। তখনই টপ এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। সেই ক্যাচ তালুবন্দি করতে ভুল করেননি লিটন দাস। তাতেই আউট হয়ে ফেরেন সৌদ শাকিল। মিরপুর টেস্টেও সুইপ করতে গিয়ে আউট হন সৌদ শাকিল।

১১: ০৬
ভাঙলো মাসুদ-বাবর জুটি
সকালের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল পাকিস্তান। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টিকতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে আবারও সফরকারীদের চাপে ফেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

দ্রুত দুই উইকেট হারানোর পর শান মাসুদ ও বাবর আজম ৩৮ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন। ঠিক তখনই বোলিং পরিবর্তনে সাফল্য পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের স্পেল শেষ করে এক প্রান্তে নাহিদ রানাকে, অন্য প্রান্তে মিরাজকে আক্রমণে আনেন তিনি।

আর নিজের প্রথম ওভারেই আঘাত হানেন মিরাজ। অফস্টাম্পের বাইরে করা ডেলিভারিতে শট খেলতে গিয়ে শর্ট কাভারে দাঁড়িয়ে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ তুলে দেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ২১ রান করে ফিরতে হয় তাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান। বাবর আজম এখনও উইকেটে আছেন, তবে বাংলাদেশের বোলাররা ধরে রেখেছেন চাপ।

১০: ২২
তাসকিনের দ্বিতীয় শিকার আওয়াইস
পাকিস্তান- ২৩/২, ১০ ওভার

মিরপুর টেস্টের দুই ইনিংসেই বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে ছিলেন আজান আওয়াইস। সিলেটে তেমন কিছু করতে পারেননি। দ্বিতীয় দিনের শুরুতেই ফিরলেন প্যাভিলিয়নে।

ফেরার আগে ৩৪ বলে ১৩ রান আসে তার ব্যাটে।

অ্যারাউন্ড দ্য উইকেটে বলটা করেছিলেন তাসকিন আহমেদ। একটু দেরিতে সুইং হয়েছিল। তাতে বিভ্রান্ত হয়ে ব্যাট চালান আজান আওয়াইস। তাতে ইনসাইড এজ হয়ে বল শর্ট লেগে যায়। সেখানে থাকা মমিনুল হক সহজ ক্যাচ তালুবন্দি করে তাকে ফেরান প্যাভিলিয়নে।

১০: ১১
ওপেনার ফজল ফিরলেন তাসকিনের বলে
ওপেনার আব্দুল্লাহ ফজলকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। দারুণ লেন্থ ডেলিভারিতে বিভ্রান্ত হয়েছেন এই ওপেনার। বল জাস্ট ব্যাট ছুঁয়ে সরাসরি উইকেটের পেছনে থাকা লিটন দাসের হাতে জমা হয়েছে।

ফেরার আগে আব্দুল্লাহ ফজলের ব্যাটে এসেছে ২১ বলে ৯ রান।

০৯: ৫৪
দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান
২৫৭ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। দুই ওপেনার আজাইন আওয়াইস ও আব্দুল্লাহ ফজল দিন শুরু করেছিলেন বেশ সাবধানে। আজ দ্বিতীয় দিনের শুরুটা কিভাবে করে সেটাই এখন দেখার অপেক্ষা।

Tag :

মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিনের খেলা, বাংলাদেশের লিড ১৫৬

আপডেট টাইম : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬