Dhaka ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

আশুগঞ্জ থেকে ৪৫ মামলার আসামি নৌ ডাকাত সর্দার ধীরা আটক।

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি কিশোর গঞ্জ জেলার
  • আপডেট টাইম : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ৬ বার

রোববার, ২৪ মে, ২০২৬ ইংরেজি
৪৫ মামলার আসামি কুখ্যাত নৌ ডাকাত সর্দার দ্বীন ইসলাম ধীরাকে (৫০) গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ। সে আশুগঞ্জ চর চারতলা গ্রামের মৃত মগল সরকারের ছেলে। গ্রেপ্তারকালে সঙ্গে থাকা নগদ ৪৫ হাজার ১৮০ টাকা এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বাসা থেকে আরো ১ লাখ ২৫ হাজার টাকাসহ মোট ২ লাখ ৭০ হাজার ১৮০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতকে রবিবার (২৪ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ পোস্ট অফিস রোড থেকে ভৈরব নৌ-থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সে কুখ্যাত নৌ-ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ভৈরব নৌ-থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক নৌ-ডাকাতির মামলা রয়েছে।

আরো জানা যায়, গত ১৬ মে সকালে ভৈরবের ব্যবসায়ী শামিম মিয়াসহ তারা ৩ ভাই ৩৫ লাখ টাকা সঙ্গে নিয়ে নৌকা যোগে ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাইশ মোজা বাজারে বাদাম কেনার জন্য যাচ্ছিল। কিন্তু চর চারতলা কাঠ বাগানের কাছাকাছি পৌঁছামাত্র ৬ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই শামিম মিয়া বাদী হয়ে ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬ জনসহ মোট ৭ জনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ কে এম মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কুখ্যাত নৌ- ডাকাত সর্দার দ্বীন ইসলাম ধীরাসহ (৫০) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া দ্বীন ইসলাম ধীরার কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে আরো ১ লাখ ২৫ হাজার টাকাসহ মোট ২ লাখ ৭০ হাজার ১৮০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তাছাড়া  ধীরার বিরুদ্ধে একাধিক নৌ-ডাকাতির মামলা রয়েছে। আরো তথ্য উদঘাটনের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। 

Tag :

আশুগঞ্জ থেকে ৪৫ মামলার আসামি নৌ ডাকাত সর্দার ধীরা আটক।

আপডেট টাইম : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬