ইসলামপুরে বগাইটে নাসেররুল্লা সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ জামাকাপড় ছেড়া ও পায়জামা রক্তাক্ত,
- আপডেট টাইম : ১১:১৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ৬০ বার

নাসিরুল্লাহ,পিতা দুলাল, মেয়ে আমেনা,পিতা আমিরুল,
জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার পুরাতন আগুনেরচরে চাচা নাসেরুল্লাহ কর্তৃক সাড়ে চার বছরের শিশকে ধর্ষণ করেছে মর্মে অভিযোগ উঠেছে। গত বুধবার (৬ মে) সন্ধ্যার দিকে উপজেলার ১০নং গাইবান্ধা ইউনিয়নের পুরাতন আগুনেরচর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটিকে রাতে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির মা বলেন, গত বুধবার সন্ধ্যার দিকে আমার মেয়ে সাড়ে চার বছর বয়সী বাড়ির সীমানায় টিউবওয়েলে পানি খেতে যায়। এ সময় আমার প্রতিবেশী ও সম্পর্কে আমার দেবর ও মেয়ের চাচা নাছিরুল্লাহ (১৮) আমার মেয়েকে একা পেয়ে টিউবওয়েলের সাথে লাগানো ছনের চালার নিচে ধর্ষণ করেছে। পরে আমার মেয়ের চিৎকারে আমরা এগিয়ে আসলে নাছিরুল্লাহ দ্রুত পালিয়ে যায় এবং মেয়ের জামা কাপড় ছেড়া ও পায়জামা রক্তাক্ত অবস্থায় আমরা উদ্ধার করি।
শুক্রবার(৮মে) শিশুর দাদী মা সুকজান বলেন,আমার নাতি আমেনাকে পাশের বাড়ি দুলালের ছেলে নাসেররুল্লা টিউবওয়েলের সাথে ছনের চালায় ধর্ষণ করে চলে যায়।পরে রক্তাক্ত অবস্থায় আমরা হাসপাতালে ভর্তি করি।এলাকাবাসী একই বক্তব্য প্রদান করেন এবং এই বগাইটে নাসেররুল্লার ফাঁসি দান।
মেয়ে আমেনা ও পিতা আমিরুল এবং নাছিরুল্লাহ একই এলাকার দুলাল মিয়ার ছেলে একই এলাকায় পাশাপাশি বাড়িতে বসবাস করে।
নাছিরুল্লাহ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তানজিনা রহমান বলেন, শিশুটির মায়ের ভাষ্য মতে প্রাথমিক ভাবে জামা কাপড় ছেড়া পাওয়া গেছে। আমরা ফরেনসিক পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ফরেনসিক ডিপার্টমেন্টের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী “দৈনিক সময়ের কণ্ঠকে”বলেন,শিশু ধর্ষণের বিষয়ে ইসলামপুর থানায় মামলা হয়েছে।এ মাসের মামলা নাম্বার ৪।আগামীকাল ভিকটিমের বাড়িতে তদন্তের জন্য পুলিশ যাবে । বর্তমানে শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
০৮.০৫.২৬




















