Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ঈদগাঁও থানার অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ নারী পুরাতন মাদক ব্যবসায়ী গ্রেফতার, আটক আরও ৪

আলা উদিদন, কক্সবাজার
  • আপডেট টাইম : ১১:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১২ বার

কক্সবাজারের বাংলাদেশ পুলিশ-এর ঈদগাঁও থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। একই সঙ্গে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও চারজনকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) সকাল ৮টা ৫০ মিনিটে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আমিনা খাতুন (৪২) নামের এক নারীর বসতঘরে অভিযান চালায়।
অভিযানকালে তার হেফাজত থেকে সাদা কাগজে মোড়ানো ১০ পুরিয়া গাঁজা, যার মোট ওজন ৬০ গ্রাম এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ৬০ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আমিনা খাতুন ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ঈদগাঁও থানার মামলা নং-১৩, তারিখ ১৬/০৫/২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে পৃথক অভিযানে লোহাগাড়া থানার একটি মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কায়েস মিয়া প্রকাশ কাউসারকে গ্রেফতার করা হয়। তিনি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর লরাবাক এলাকার বাসিন্দা। এছাড়া দ্রুত বিচার আইনের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ ইয়াছিনকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি আউলিয়াবাদ এলাকার বাসিন্দা। অপরদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ধর্তব্য অপরাধ প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন—শফিকুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ রফিকুল ইসলাম (২৮)। উভয়ের বাড়ি পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকায়।
ঈদগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Tag :

ঈদগাঁও থানার অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ নারী পুরাতন মাদক ব্যবসায়ী গ্রেফতার, আটক আরও ৪

আপডেট টাইম : ১১:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬