জামালপুরে রোকেয়া ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট টাইম : ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ৫০ বার

জামালপুরে অভিযান পরিচালনা করে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় রোকেয়া ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এই জরিমানা করেন।
বর্তমান বৈশ্বিক জ্বালানী তেলের সংকটে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় রোকেয়া ফিলিং স্টেশনে বিভিন্ন যানবাহনে ওজনে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগ উঠে। উক্ত অভিযোগের ভিত্তিতে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম রোকেয়া ফিলিং স্টেশন অভিযান পরিচালনা করেন। পরিচালনাকালে বিক্রির জন্য সংগ্রহ করা জ্বালানি তেল পরিমাপক দিয়ে পরীক্ষা করে দেখা যায় প্রতি ৫ লিটার পেট্রোলে ৫২৬ মিলি লিটার ও প্রতি ৫ লিটার অকটেনে ৫২০ মিলি লিটার করে তেল কম রয়েছে।
জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, পরিমাপে কম তেল বিক্রির অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। পরিমাপে কম তেল দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরোও বলেন,পরবর্তীতে এই অভিযান অব্যাহত থাকবে।
০৭.০৫.২০২৬




















