বণিকপাড়ায় পারিবারিক কলহে কেঁরির ট্যাবলেট সেবনে যুবকের আত্মহত্যা
- আপডেট টাইম : ১০:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৩ বার

ব্রাহ্মণবাড়িয়া শহরে কেঁরির ট্যাবলেট (কীটনাশক) সেবন করে মো. শরিফ মিয়া (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফ মিয়া শহরের উত্তর মোড়াইল এলাকার বণিকপাড়ার ফরিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকার সামনে থাকা তার বাবার হোটেলের দেখভাল করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শরিফ মিয়ার এক ছেলে সন্তান রয়েছে। এছাড়া তার স্ত্রী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে পারিবারিক কলহের জেরে অভিমান করে শরিফ মিয়া বিষাক্ত বিষাক্ত কেঁরির ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, কেঁরির ট্যাবলেট সেবনে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।




















