লক্ষ্মীপুরে সিসিএস এর কমিটি গঠন
- আপডেট টাইম : ০৬:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৩০ বার

জাতীয় ভোক্তা অধিকার বিষয়ক সামাজিক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করেন।
নবগঠিত জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হাসান সহেল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মাদ রাসেল।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন সহ-সভাপতি আব্দুল আজিম, মুহাম্মদ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিয়াজ, মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক সবুজ সাহা, ট্রেজারার মোঃ হাছিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আলম মাহবুব, দপ্তর সম্পাদক সিফাত রহমান, সহ দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, নারী ও ছাত্রী বিষয়ক সম্পাদক হাকীম ফারহানা ইয়াছমিন, রিপোর্টিং ও মনিটরিং সেল সম্পাদক মাহমুদুন্নবী রাসেল, শিক্ষা ও আইটি সম্পাদক মিনহাজ হোসেন তাজ, পরিকল্পনা সম্পাদক রাকিব আল হাসান, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুন্না, তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহিদ হাসান তুহিন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম তারেক, আইন বিষয়ক সম্পাদক এনামুল হক খান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিয়াদ হোসেন, সেমিনার ও প্রশিক্ষণ সম্পাদক নাজমা আক্তার শিলা, পরিবেশ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক তারেক রহমান, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুল আজিজ, কার্যনির্বাহী সদস্য আব্দুল মালেক নিরব, মোঃ ইসমাইল হোসেন সুজন, রেদওয়ান হোসাইন রিমন, আব্দুল বাতেন ও আব্দুল ওয়াহেদ।
আগামী দিনে লক্ষ্মীপুর জেলায় ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এই সংগঠনটির নেতৃবৃন্দ।




















